হেমন্তেই মানিকগঞ্জে শীতের আগমনী বার্তা, পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক
হেমন্তের সকালে হালকা কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে লাল সূর্য। শিশিরভেজা ঘাস আর মাঠজুড়ে সোনালি ধানের সমারোহে বদলে গেছে মানিকগঞ্জের প্রকৃতি। ভোর থেকে হালকা শীতের অনুভূতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। অন্যদিকে পাকা ধানের মৌ মৌ গন্ধে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কৃষকের মনে। মাঠে মাঠে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০:১